1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

তুলা আবাদে আগ্রহী করতে চাষীদের মাঝে প্রণোদনা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

জিএম মিন্টু বিশেষ প্রতিনিধি:
যশোরের কেশবপুরে তুলাচাষে উদ্ধুদ্ধ করতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রধান অতিথি হিসাবে কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড যশোরের পৃষ্টপোষকতায় ও কেশবপুর ইউনিটের ব্যবস্থাপনায় কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
যশোর জেলা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপপরিচালক মোজাদ্দেদ আল শামীম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন ও তুলা উন্নয়ন বোর্ড কেশবপুর ইউনিটের কটন অফিসার শেখ কহিনূর ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক এম আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিড়্গক ইস্রাফিল হোসেন, তুলাচাষী আব্দুর রহিম সানা, করিম ফকির, তছির উদ্দিন ও খোকন প্রমুখ। এসময় ৩০ জন তুলাচাষীর মাঝে প্রণোদনার কৃষি সামগী হিসাবে তুলাগাছে প্রয়োগযোগ্য ভিটামিন ও কীটনাশক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park