1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

আব্দুল্লাহ আল ফুয়াদ, বিশেষ প্রতিনিধি:
“মৎস্য চাষে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ-উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, থানার তদন্ত অফিসার মোঃ শহিদুল ইসলাম, এনসিপির প্রধান সমম্বয়ক সম্রাট হোসেন, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, বীর মুক্তিযোদ্ধা তোহিদুজ্জামান, প্রভাষক মহসিন আলী ও কামরুজ্জামান মিন্টু প্রমুখ। মৎস্য চাষ বিশেষ অবদান রাখায় অনুষ্ঠান শেষে ৫ জন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুদিপ বিশ্বাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park