1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

শিক্ষার্থীদের মাঝে চারা ও বীজ বিতরণ, মসজিদ সংস্কারে সহায়তায় প্রশংসা কুড়ালো আনসার বাহিনী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

স্টাফ প্রতিবেদক:
যশোরের ঐতিহ্যবাহী ২ নম্বর সাগরদাঁড়ীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাস্তুবাড়ির কোলঘেঁষে অবস্থিত সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র (“সহজ কুরআন শিক্ষা কেন্দ্র”) প্রাঙ্গণে গতকাল (১৪আগস্ট) এক মহতী মানবিক ও সামাজিক সেবা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন যশোর ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এই কেন্দ্রে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ, সবজি বীজ এবং মসজিদ সংস্কার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গণশিক্ষা কেন্দ্রের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও মসলা জাতীয় গাছের চারা এবং উন্নত মানের উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণসহ কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া স্থানীয় জামে মসজিদ সংস্কার কাজের জন্য সিমেন্ট প্রদান, মসজিদের ইমাম ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষককে পবিত্র কুরআন শরীফ ও তসবীহ এবং শিক্ষার্থীদের ব্যবহারের জন্য পানির গ্লাস উপহার দেওয়া হয়।

২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইয়াছিন আলীর ব্যক্তিগত অর্থায়নে এবং সহকারী প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেনের বিশেষ সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে আনসার ও ভিডিপি সদস্য আলমগীর হোসেন, হাফিজুর রহমান, শাহিনুর রহমান, ইমরান হোসেন, আব্দুল্লাহ আলিম এবং কেশবপুর পৌর ২ নম্বর ওয়ার্ড দলনেতা শাহিনুর রহমান সক্রিয় ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলী এবং সাগরদাঁড়ী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম। সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি মোহাম্মদ ইনামুল হক।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাস্টার আব্দুস সোবহান, সহ-সভাপতি মোহাম্মদ জামির আলী মোড়ল, সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, মসজিদের ইমাম হাফেজ মোঃ নুর ইসলাম ও শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ শরীফসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে সম্মাননা হিসেবে উপহার প্রদান করা হয়। পরিশেষে আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক, জেলা কমান্ডারসহ বাহিনীর সর্বস্তরের সদস্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। আনসার ও ভিডিপির এমন জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park