1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স উন্নয়নে ২০০ কোটি টাকার মেগা প্রকল্প

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পঠিত

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ২০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পটি বর্তমানে প্রি-একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অর্থ বরাদ্দ নিশ্চিত হলেই শুরু হবে খুলনার ক্রীড়াঙ্গনের বহুল প্রতীক্ষিত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দলের সদস্যরা।

স্টেডিয়াম পরিদর্শনে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, বিসিবি পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিসিবি পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত এবং বিসিবি কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিসিবি পরিচালক শান্তুনু ইসলাম সুমিত বলেন, “দীর্ঘদিন ধরেই খুলনা বিভাগীয় স্টেডিয়ামের সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এটি খুলনা বিভাগের ক্রীড়াপ্রেমী মানুষের দীর্ঘদিনের দাবি। ২০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে খুলনার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এখানে আবারও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজন সম্ভব হবে, যা স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করবে।”

বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, “খুলনার ক্রীড়াঙ্গনকে আধুনিক ও যুগোপযোগী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বড় ধরনের উদ্যোগ নিয়েছে। খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। এটি বর্তমানে প্রি-একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বরাদ্দ নিশ্চিত হলে দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হবে।”

স্টেডিয়াম পরিদর্শনকালে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খায়রুল ইসলাম, ক্রীড়া সংগঠক একরামুল কবির মিল্টন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মঈনুদ্দীন রোম, খুলনা জেলা ক্রিকেট দলের কোচ শামসুজ্জামান সবুজ, হেমায়েত উদ্দিন, ওয়াহেদুর রহমান বাবু, আজিজুর রহমান জুয়েল ও সফিউল আলম সবুজসহ অনেকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার না হওয়ায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো ও সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টদের আশা, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে খুলনার ক্রীড়াঙ্গন আবারও তার হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park