1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

যশোরে সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী ‘‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শহরের শীর্ষ সন্ত্রাসী সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’ (৪৬)। একই অভিযানে তাঁর সহযোগী রতনকেও (৪৫) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক রাত ১টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দে পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) হাদিউজ্জামানসহ জেলা গোয়েন্দা শাখা ও যৌথ বাহিনীর ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আরবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। অপর আটক আসামি রতন পুরাতন কসবা কাজী পাড়া (কাঁঠালতলা) এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. হাদিজ্জামান জানান, শহরজুড়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাঁদের আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park