1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

কেশবপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পঠিত

কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি -৩২৯ এর আয়োজনে শিশু সুরক্ষায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক গোল টেবিল বৈঠক বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহানপুরে প্রকল্পের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কমপেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক পরিচালনা করেন প্রকল্পের ম্যানেজার মৃদুল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সমাজসেবক রতন দাস, অসিত দাস, গনেশ দাস, নিমাই দাস, নিরা দাস, পুরোহিত অরুণ দাস, শিশু সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক শংকর দাস, মন্দির কমিটির সভাপতি বিধান দাস, গ্রাম পুলিশ রঞ্জিত দাস, সমাজকর্মী জোসেফ সরকার, টিউটর শংকর দাস প্রমূখ। গোলটেবিল বৈঠকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park