1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

কেশবপুরে গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

রায়হান রনি প্রধান প্রতিবেদক: যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন।

প্রতিযোগিতায় বকুল, পদ্ম, গোলাপ ও শাপলা নামে চারটি দল অংশ নেয়। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বকুল দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন ও রায়হান জনি উপস্থিত ছিলেন। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠের চারপাশে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

উল্লেখ্য, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ফুটবল দল জেলা ও বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park