1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

কেশবপুরে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক আহত যুবক পুলিশ নজরদারিতে

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

রায়হান রনি, কেশবপুর: যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল জেলেপাড়া মোড়ে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে জুয়েল সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরও দুটি ককটেল সদৃশ বস্তু পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত জুয়েল সরদার কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিস্ফোরণের আঘাতে তার ডান পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। বর্তমানে তিনি পুলিশি নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বস্তুর আলামত সংগ্রহ করে। পরে ঘটনাস্থলে পড়ে থাকা আরও দুটি ককটেল সদৃশ বস্তু দড়ি দিয়ে ঘিরে রাখা হয়। এগুলো নিষ্ক্রিয় করতে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দলের আসার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে জুয়েলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিস্ফোরণের পর থেকেই মধ্যকুল জেলেপাড়া এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে কেশবপুর থানার পুলিশ, ডিবি পুলিশ ঘটনাস্থল, স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল বলেন, ‘আহত জুয়েল সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

বিকেল ৪টার দিকে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সেখানে আরও দুটি ককটেল সদৃশ বস্তু ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল আসার পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। আহত জুয়েল সরদারকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park