1. admin@bornomala71.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু সভাপতি নজরুল, সম্পাদক রনি কেশবপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ সোলার প্যানেল উৎপাদনকারীদের কর ছাড় দেবে বাংলাদেশ সরকার ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল যশোরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

অনলাইন ডেস্ক:বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই হবে। ফলে আগের মতোই প্রিলিমিনারি (বাছাই), লিখিত ও মৌখিক—এই তিন ধাপে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে। আর অধ্যক্ষ-উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হয়ে আসছিল পরিচালনা কমিটির মাধ্যমে। তবে সম্প্রতি এ পদগুলোর নিয়োগও এনটিআরসিএর মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে—কিছুদিন আগে এমন দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠনও বিবৃতি ও বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় বিভিন্ন মহল থেকে। এমন পরিস্থিতির মধ্যে সম্প্রতি শিক্ষামন্ত্রী ফেসবুক পোস্টে জানান, এখনো এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park