
কেশবপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আলা উদ্দীন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান চৌধুরী, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি আব্দুল হালিম আটল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, যুবনেতা মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমুখ।
এ সময় কেশবপুর পৌর বিএনপি, উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপি, পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন। তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।