1. admin@bornomala71.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু সভাপতি নজরুল, সম্পাদক রনি কেশবপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ সোলার প্যানেল উৎপাদনকারীদের কর ছাড় দেবে বাংলাদেশ সরকার ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল যশোরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক মকবুল হোসেন মুকুল ও সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, মো. শিহাব উদ্দিন, গড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ নন্দী ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫, অষ্টম শ্রেণিতে বৃত্তি এবং পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ৮ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park