কেশবপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২০ আগস্ট সকালে বৃক্ষরোপণ ও বিকেলে কেশবপুর বাজারে বর্ণাঢ্য র্যালির কর্মসূচি সফল করার লক্ষ্যে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ২০ আগস্টের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সকালে বৃক্ষরোপণ এবং বিকেলে কেশবপুর বাজারে বর্ণাঢ্য র্যালি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুল আলম বুলবুল ও প্রধান বক্তা হিসাবে বক্তব্যদেন থানার সদস্য সচিব বাবুল রানা বাবু উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান।
সভায় কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সুইট ,বিভিন্ন ইউনিয়নের সদস্য সচিব ইমরুল, আহ্বায়ক ডা. শাহিনুর রহমান, আহ্বায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব শামীম আহমেদ, আহ্বায়ক মাসুদুজ্জামান, সদস্য সচিব সাইফুল ইসলাম, আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আবু তাহের বাবলু, আহ্বায়ক টিপু সুলতান, সদস্য সচিব মিন্টু রহমান জিকো এবং সদস্য সচিব শাহাবুদ্দিন।
সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফল করতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ এবং র্যালিতে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।