কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ভাই হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে অসুস্থ হয়ে মারা গেছেন সাইফুন্নেসা (৬৫) নামে এক নারী। মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে সাইফুন্নেসার ভাই আবদুল গফুর (৬০) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবরটি শুনে সাইফুন্নেসা মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে যান। রাত পৌনে ১১টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকের ধারণা, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ বা মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হতে পারে।