বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: জেলা তথ্য অফিস, যশোরের ব্যবস্থাপনায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের ১ম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) জিওবি খাতের আওতায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বাঘারপাড়া গ্রামের নাথপাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন, অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বাল্যবিবাহ, মাদক, সহিংসতা ও বিভিন্ন সামাজিক অনাচার প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উঠান বৈঠকে স্থানীয় নারী, পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা শোনেন এবং সামাজিক উন্নয়নে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা তথ্য অফিসের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সামাজিক ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।