রায়হান রনি, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মো. মাস্টার মকবুল হোসেন মুকুলকে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদনে বিদ্যালয়টির এডহক কমিটি গঠন করা হয়। বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে মো. মাস্টার মকবুল হোসেন মুকুলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. আলাউদ্দিন, অভিভাবক সদস্য হিসেবে মো. রফিকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে। এডহক কমিটিকে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. মাস্টার মকবুল হোসেন মুকুলকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন।