রায়হান রনি, কেশবপুর (যশোর):যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পরিবেশ রক্ষার প্রত্যয়ে বৃক্ষরোপণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।