
রায়হান রনি, কেশবপুর: যশোরের কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে শোক ও বিক্ষোভ ঝটিকা মিছিল করতে দেখা যায় । শনিবার দুপুর ১২টার দিকে কেশবপুর-মঙ্গলকোট সড়কে বাদুড়ী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেতা মুন্নাফ হোসেন মুন্না। ব্যানার অনুযায়ি মিছিল থেকে ৫ আগস্ট পুলিশ হত্যা দিবসের ঘটনায় নিহতদের স্মরণ এবং সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান।
মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মিছিলকে ঘিরে সড়কে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।